কুমিল্লাবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎বরুড়ায় ১৬ বছর বয়সী কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২২, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়া পৌরসভার মধ্যমবাজার এলাকা থেকে মোঃ শাহীন বিন জালাল (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার ডাকনাম নিরব।
‎
‎গত বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে সে বাজারের একটি দোকান থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
‎
‎নিখোঁজ শাহীন বরুড়া পৌরসভার বাগমারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শাহজালাল এবং মায়ের নাম সুমি আক্তার। সে বরুড়া বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনে একটি চুনের দোকানে কাজ করত।
‎
‎পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে বরুড়া মধ্যমবাজারের দোকান থেকে বরুড়া জামে মসজিদের দিকে যাওয়ার কথা বলে বের হয় শাহীন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের গেঞ্জি ছিল।
‎
‎কোনো হৃদয়বান ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে **০১৭০৪-৪৩৪৮৯৯** নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
‎
‎নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।