কুমিল্লার বুড়িচংয়ে কৃষিজমি রক্ষা এবং বুড়িচং পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার নামে ফসলি জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ লাঙল, কোদাল, জোয়াল ও কাস্তে হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার নামে একটি প্রভাবশালী মহল কৃষিজমি দখলের চেষ্টা করছে। একই সঙ্গে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের দাবি জানান তাঁরা।


বক্তারা বলেন, কৃষিজমি কৃষকের জীবিকা ও খাদ্য উৎপাদনের প্রধান অবলম্বন। এসব জমি নষ্ট হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে। এ বিষয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
কর্মসূচি থেকে কৃষিজমি রক্ষা, জমি দখলের অপচেষ্টা বন্ধ ও মাটি কাটা বন্ধের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা












