কুমিল্লামঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি, ফেরত দিতে চাঁদা দাবি

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১২, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে তাসফিন ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা একটি মিনি পিকআপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়িটির মালিক মো. রেজাউল করিম মিয়াজী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্র জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উত্তর সেন্দি এলাকার তাসফিন ফিলিং স্টেশন থেকে মিনি পিকআপটি চুরি হয়ে যায়। এসময় মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে চালকের ফোন বন্ধ পাওয়া যায়।   

গাড়ির মালিক রেজাউল করিম জানান, তার নিয়োজিত চালক মো. আলতাফ হোসেন গাড়িটি গ্যারেজে না রেখে ওই স্থানে পার্কিং করে রাখেন। পরে গাড়িটি খুঁজে না পেয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংগতিপূর্ণ বক্তব্য দেন। 

অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে চোরচক্রের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার বিনিময়ে বিকাশ নম্বর পাঠিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে চালক মো. আলতাফ হোসেনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পিকআপটি উদ্ধারের জন্য দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন।