কুমিল্লামঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, আহত স্বামী

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১২, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার বৈকারী এলাকার মোল্যা বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা নাসরিন বৈকারী গ্রামের জালালউদ্দীনের মেয়ে। তিনি ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে স্বামী আব্দুল মজিদের সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে বৈকারী এলাকার মোল্যা বাড়ির মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় শামীমার স্বামী আব্দুল মজিদও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।