কুমিল্লারবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন গ্রামবাসী

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকার বেড়িবাঁধের ওপর বাবুল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আটক ফারুক হোসেন উপজেলার গুঞ্জর বটতলী এলাকার মৃত মহুরম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন পৈয়াপাথর গ্রামের বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফারুক হোসেন ইয়াবা নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে খবর পেয়ে মুরাদনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪৮ পিস ইয়াবাসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক ফারুক হোসেনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় গ্রামবাসীর এমন উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।