কুমিল্লাশুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশ থেকে হেলপারের লাশ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৮, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামের এক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজিবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদপড়ুন

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।