কুমিল্লাবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৮, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় জনৈক জামালের বসতঘরের টিনশেড ভবনের উত্তর-পশ্চিম কোণায় বাগানের ভেতর অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের মজুদ করে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।