কুমিল্লামঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৬, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুরে মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জিহাদুল ইসলাম ছোট শরীফপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি হেকেম লিমিটেড কোম্পানির লালমাই উপজেলার এরিয়া ফিল্ড অফিসারের দায়িত্বে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রতনপুরের চানগাঁও এলাকার এ রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান বা নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন রেললাইন পারাপার করে। মঙ্গলবার দুপুরে জিহাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা জানান, সেখানে গেটম্যান নেই এবং কোন সতর্কতার সুরক্ষাবলিত কিছু না থাকাতেই এ ঘটনা ঘটেছে।

কুমিল্লা স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসাইন জানান, এখানে নিজ দায়িত্ব পারাপার হতে হয়। আমাদের কোন দায়িত্বরত লোকবল সেখানে নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।