কুমিল্লামঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গোতে দুই নৌকার সংঘর্ষ, নি/হ/ত ৩০

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৬, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ইকুয়েটর প্রদেশে কঙ্গো নদীতে দুই নৌযানের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যায় এনগোম্বে-লুকোলেলা এলাকায় ‘দিয়ু সে কাশ’ নামের একটি ধাতব নৌযানের সঙ্গে ‘এইচবি সুপার ভিক্তোয়ার’ নামের কাঠের নৌযানের সংঘর্ষ হয়। পরে দুটি নৌযানই ডুবে যায়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, উদ্ধার করা ৩০ জনের মরদেহ দাফন করা হয়েছে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাতে নৌযান চলাচল এবং অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহনের কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন