কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক মারা কে. ওয়ারউইক (Mara K. Warwick)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (৬ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, চলমান কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিদল কৃষি ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নে চলমান এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় কৃষি ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












