কুমিল্লাশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তরুণ প্রজন্মের হাত ধরেই দেশ সঠিক পথ খুঁজে পাবে -মনিরুল হক চৌধুরী এমপি

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে নিয়ে অনেকেই হতাশ। কিন্তু আমি হতাশ নই। আমি তাদের নিয়ে আশাবাদী। তাদের মেধা মননে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের হাত ধরেই দেশ সঠিক পথ খুঁজে পাবে।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এ জাতিকে নিয়ে হতাশ ছিলাম। এখন তোমাদের দেখে আশাবাদী। তোমাদের সাথে কথা বললে বুঝতে পারি তোমরা অনেক দূর এগিয়ে আছো। তোমাদের জানার পরিধি আমাকে মুগ্ধ করে। বিশেষ করে বর্তমান প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে তারা কেবল মোবাইল স্ক্রীনেই পরে থাকে না, তারা দেশ জাতি নিয়ে ভাবে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তোমাদের এই প্রজন্মেরই নেতা। তিনি তোমাদেন বুঝেন এবং জানেন। আমি বিশ্বাস করি তারুণ্য নির্ভর প্ল্যান তিনি সাজাবেন এবং তোমাদের নিরাশ করবেন না। আমি এটাও বিশ্বাস করি যতোদিন তারেক রহমানের হাতে দেশ এ দেশ পথ হারাবে না।

সরকারি কলেজে ১ টি নতুন শিক্ষার্থী পরিবহনের বাস দেয়ার আশ্বাস দেন তিনি। রাইফেলস ক্লাবের পতিত জায়গাও কলেজের জন্য বরাদ্দ দেয়ার কথা জানান মনিরুল হক চৌধুরী এমপি।

নবীন বরণ অনুষ্ঠানে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসা কুমিল্লার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কুমিল্লা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর শরীফ প্রমুখ।