কুমিল্লাশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তালফ্রান্স, একদিনে গ্রেফতার ১৭৪৭

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার মান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ফ্রান্সে ৭০০ টিরও বেশি স্কুলে অচলবস্থা তৈরি হয়েছে। এ ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শিক্ষক সংকট, ঝরাঝীর্ণ শ্রেণিকক্ষসহ বিভিন্ন দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার শিক্ষার্থী। ফ্রান্সর স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, শুধুমাত্র শুক্রবার ১ হাজার ৭৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে রাজধানী প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের আইনমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, পরিস্থিতি এখন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রূপ নিয়েছে।

তিনি বলেন, ফ্রান্সের মোট ৩ হাজার ৭০০টি স্কুলের মধ্যে ৭৩৫টি স্কুল এই সহিংস বিক্ষোভের কারণে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয়েছে।

শুক্রবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা দাঙ্গা ও শহুরে সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সম্ভাব্য সব মধ্যবর্তী পদক্ষেপ নিচ্ছি।’

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন এখন শিক্ষার্থী নন—এমন ব্যক্তিদের দ্বারা নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে।