কুমিল্লামঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশে দিল নেতাকর্মীরা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৬, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক জয় বাংলা স্লোগান দেওয়ায় নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ (৪২) উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।

মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে আমরা একটি মিছিল বের করি। মিছিলটি মাদ্রাসা মোড়ে এলে ইউসুফ বারবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। পরে আমরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশে দিল নেতাকর্মীরা

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।