কুমিল্লাশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। 

শনিবার ( ৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ডেগেরচালা, ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে কারখানার মধ্যাহ্নভোজের বিরতি শেষে আটতলা ভবনের তিন তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে কারখানার লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মী ও ফায়ার সেফটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে চৌরাস্তা মডার্ন স্টেশন, কোনাবাড়ী ফায়ার স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৭ ইউনিট কাজ করছে, আরও দুই ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।