কুমিল্লা টাউনহল মাঠে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মেলায় কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও কারিগরি কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।












