কুমিল্লারবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ১৮টি থানা এলাকায় আবারও কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযানে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানা এলাকায় পুলিশ ও ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে চালানো অভিযানে আটক করা হয় মোট ৩৭ জনকে। তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপে’ সরাসরি জড়িত ৪ জন সদস্য রয়েছেন।

কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর বয়সী বখাটেদের আটক করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃকতার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।