কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সাকিরুল ভুইঁয়া উদয়ের তৈরি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ হুইলচেয়ার নজর কেড়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ। মুখ ও নাকের নড়াচড়ায় নিয়ন্ত্রণযোগ্য এ হুইলচেয়ারে বাধা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাওয়ার প্রযুক্তিও রয়েছে।
রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মেলায় সরকারি-বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা অংশ নেন। এতে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শন করা হয়।
মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনের মধ্যে সাকিরুলের তৈরি হুইল












