বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার বিকেল থেকে তার অবস্থা বেশি খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। আজ সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিতজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় হাসপাতালে নেয়ার পরপরই তার পাকস্থলী ওয়াশ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।












