কুমিল্লারবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজা (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে। গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টাঙ্গালের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।