কুমিল্লাসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরুড়া বাজারে একই রাতে দুই দোকানে চুরির অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়া বাজারে একই রাতে দুটি দোকানে চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে বরুড়া পশ্চিম বাজারের আলো ইলেক্ট্রিক ও গভীর রাতে গনি মিয়া রোডের ভানু এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, আলো ইলেক্ট্রিক দোকান থেকে ক্যাবলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। অপরদিকে, ভানু এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা, দামি সিগারেটসহ বিভিন্ন কনফেকশনারি পণ্য চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বরুড়া বাজারে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, আলো ইলেক্ট্রিক দোকানের ভেতরে শব্দ শুনে সন্দেহ হলে দোকানদারকে ফোন করে ডেকে এনে দোকান খোলা ও বিষয়টি যাচাই করা হয়। এছাড়া ভানু এন্টারপ্রাইজের ঘটনাস্থলেও গিয়ে খোঁজখবর নেওয়া হবে।

বাজার কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, চুরি প্রতিরোধে পাহারাদারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাজারের তদারকি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহল বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাজার কমিটির ভাষ্য অনুযায়ী, অধিকাংশ চুরির ঘটনা দোকানের পেছনের অংশ অথবা ওপরের চাল খুলে সংঘটিত হচ্ছে। ফলে দোকানের সামনের অংশে কোনো ধরনের ভাঙচুরের চিহ্ন না থাকায় অনেক সময় বিষয়টি তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। এরপরও চুরি প্রতিরোধে বাজার কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।