কুমিল্লাবুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে কচুরিপানার নিচে ছিল ৮৮ বোতল মদ, আটক ১

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

আটক আব্দুল মালেক (৫০) পাথরের চর চেংটিমারী এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাথরের চর চেংটিমারীর আব্দুল মালেকের দোকানের পিছনে স্থানীয় আব্দুল জলিলের পুকুরে অভিযান চালায় পুলিশ। পরে ওই কচুরিপানার নিচে তল্লাশি চলিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের ৮৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মদগুলোর মধ্যে, ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভদকা ১২ বোতল। এসব মদের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি আনোয়ার আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।