কুমিল্লাবুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৮, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।  বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এছাড়াও, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।

প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।