রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রাবণী আক্তার (২২), মো. কামাল হোসেন (৪৮), মো. ফয়সাল (২৭), মো. সাগর (২৫), মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭), মো. মাহমুদ (২৪), মো. নুরুজ্জামান মিয়া (৪৫), মো. সাইফুল ইসলাম (২৬) ও শাহ জালাল (৩৬)।
এ ছাড়া গত মঙ্গলবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর হোসেন ওরফে মতি (৩১), মো. সুমন হাওলাদার ওরফে সুমন (২৯), নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫), মো. নয়ন (২২), মো. শাহ আলম (২৮), মো. সুমন (৩৮), খাজা নোমান (২৬), লিমন (২২), মো. রাকিব (২৪), মো. আশিক (২২), মো. রাসেল (৩০), মো. আশিক (২১), মো. আলম মিয়া (২৫), মো. জাকারিয়া (২৫), মো. জাবেদ, মটু (৩৪) ও মো. রুবেল মিয়া (৩২)।
একই দিনে তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আল-আমিন (৩২), বাবু (৩৬), সম্রাট (২৫), মাহমুদুল (২২), আলাউদ্দিন ওরফে কামরুল (৩২), সাকিব মিয়া (২৬), শফিকুল ইসলাম (৩৮), দুলাল মিয়া (৩৮), মো. মুকুল (৩৮), মো. সবুজ (৩০) ও মো. বিল্লাল হোসেন (৩১)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছেন।












