কুমিল্লামঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে পাহাড়ধস: প্রাণ গেছে ১০ রোহিঙ্গার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৭, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত তিনদিনে অন্তত ১০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

শনিবার (৪ জুলাই) থেকে আজ মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে এই প্রাণহানি ঘটে।

এর মধ্যে সোমবার (৬ জুলাই) ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান।

ভারী বর্ষণে ও পাহাড়ধসে এ কয়দিনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন।

প্রবল বর্ষণে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। ১ হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় মানবিক সংস্থাগুলো জরুরি উদ্ধার, আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়ে গেছে।