কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জমি বিরোধে দ্বৈত খুন, অভিযুক্ত ছেলে পলাতক

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চাম্পাতলী বাজারসংলগ্ন পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা দুলু মিয়া (৭০) ও তার এক ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অপর ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন এবং তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।