কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসায় উন্নতি, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এবং সীমিত সময়ের জন্য স্বজনদের সঙ্গে সাক্ষাৎও করছেন।

পরিবারের পক্ষ থেকে ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনার আগ্রহ থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় নেওয়া হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা ও পুনর্বাসন চলছে।