দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।












