কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বন্ধুর হাতে যুবক নিহত, অভিযুক্ত পলাতক

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারের আশুলিয়ায় বন্ধুর ডাকে বাসায় গিয়ে প্রাণ হারিয়েছেন পারভেজ মিয়া (২৬) নামে এক যুবক। রোববার গভীর রাতে শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা এবং আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, ওই রাতে তার বন্ধু শাহাদাত হোসেন বাসায় ডেকে নেন। সেখানে কোনো এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।