কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রোপচারের পর উন্নতির পথে মির্জা আব্বাস, কুয়ালালামপুরে চিকিৎসা চলছে

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ চিকিৎসা ও জটিল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

রোববার (১০ মে) বিকেলে তার শারীরিক অবস্থার উন্নতির তথ্য জানা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় তার অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের সদস্যরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতির অংশ হিসেবে তিনি প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে চলাফেরাও করছেন।

এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরবেন বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।