কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন শেহরীন মোনামি

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদ থেকে সরে দাঁড়ান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে শেহরীন মোনামি জানান, সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন তার জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায় ছিল, যার সমাপ্তি ঘটল।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।