কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে অস্থিরতা, দাম বাড়ল ফের

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করার পর বাজারে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। একই সময়ে তেহরান যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়ে নিজেদের অবস্থান জানিয়েছে।

এর প্রভাবেই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়ে প্রায় ৯৯ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

বিশ্ব জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে হওয়ায় সংঘাতের প্রভাব সরাসরি বাজারে পড়ছে।

অন্যদিকে, তেলের দাম বাড়ার ফলে বড় জ্বালানি কোম্পানিগুলোর আয়ও বেড়েছে। সৌদি আরামকোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।