কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ৫১; চিকিৎসাকর্মীরাও টার্গেট

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলাগুলোতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশেষ করে চিকিৎসাসেবা সংশ্লিষ্ট স্থাপনা ও কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পৃথক হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের তথ্যে দেখা গেছে, গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে শতাধিক চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় কর্মরত উদ্ধারকর্মীরা বলছেন, প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। প্রতিটি মুহূর্তে নতুন হামলার আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এদিকে সংঘাতের প্রভাবে ইতোমধ্যে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যদিও গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে বাস্তবে হামলার মাত্রা কমেনি বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।