কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মমতার বাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান বিজেপি সমর্থকদের

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাসভবন লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকরা।

আজ শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির বাড়ির সামনে ‘চোর-চোর’ স্লোগান দেয় বিজেপি কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল প্রতিকৃতি হাতে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেয় তারা। ইট-পাটকেল ছোড়া হয় মমতা ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।

এদিকে, রবীন্দ্রজয়ন্তী উদযাপনে নিজ বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেত্রী। এ সময় বিজেপির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।