ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
গোষ্ঠীটি বলছে, লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনের শুরুতেও একই ধরনের হামলার দাবি করে তারা।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, ওই এলাকাগুলোতে শিগগিরই সামরিক অভিযান চালানো হতে পারে।
তায়ের ডেবা, আল আব্বাসিয়েহ, বুর্জ রাহালসহ অন্তত নয়টি এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।












