কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ, উৎস নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপের আশপাশের সমুদ্রে বড় আকারের তেলের আস্তরণ শনাক্ত হয়েছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রথম এ তেলের স্তর শনাক্ত হয় এবং কয়েক দিনের মধ্যে তা প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড এআই জানিয়েছে, মঙ্গলবার প্রথম তেল ছড়িয়ে পড়ার ঘটনা নজরে আসে। তবে এর উৎস কী বা কী কারণে এটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক কোনো হামলার সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কি না—তা নিয়ে তারা মন্তব্য করতে রাজি নয়।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সীমিত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।