কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাপান সফর শেষে সরকারের সমালোচনায় জামায়াত আমির, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত রাজনীতিকরণের কারণে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যথাযথ গুরুত্ব দিতে পারছে না।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলোর নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জাপানপ্রবাসীদের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান ‘জুলাই বিপ্লবে’ আহতদের উন্নত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজন হলে বিদেশে পাঠানোর আহ্বান জানান। এছাড়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও তিনি মন্তব্য করেন এবং নিরীহ মানুষের ওপর কোনো ধরনের নির্যাতন না করার আহ্বান জানান।

বিমানবন্দরে পৌঁছালে দলটির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।