কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার, আহত কয়েকজন

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মারসা পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বদিউল আলম।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহত অন্তত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।