কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ নিয়ে হতাশ ট্রাম্প, দীর্ঘায়িত সংঘাতে বাড়ছে চাপ

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই হতাশ ও বিরক্ত হয়ে উঠছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। দি আটলান্টিকের এক প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় প্রশাসনের ভেতরেও চাপ বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া এই সামরিক সংঘাত এখন তৃতীয় মাসে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। শুরুতে সহজ জয় আশা করলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, কঠোর অবরোধের মধ্যেও ইরান আরও কয়েক মাস টিকে থাকতে সক্ষম। হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠদের মতে, দীর্ঘমেয়াদি এই সংঘাত তাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলছে। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়ে ট্রাম্প অনাগ্রহী। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।