কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার, নিহত আরও ১০

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৮ মে) সাইদা, নাবাতিয়েহ, টাইর ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও ড্রোন অভিযানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হামলার আগে অনেক এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সবাই নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে না পারার মধ্যেই শুরু হয় আক্রমণ। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলের দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই এসব অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে, ইসরাইলি বাহিনীর ওপর পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন বিপুলসংখ্যক বাসিন্দা। সীমান্তবর্তী বহু এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে।