ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও এদিন শপথ নেন।
একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর এই অভিষেককে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ঐতিহ্যও তুলে ধরা হয়। বিভিন্ন স্থানীয় খাবারের আয়োজনসহ সাংস্কৃতিক আবহে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।












