কুমিল্লার চান্দিনা উপজেলায় এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) ভোরে মহিচাইল সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। তারা হলেন স্থানীয় বাসিন্দা মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০)।
ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তারা প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার পরিচালিত পার্লারে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ, ভয়ভীতি প্রদর্শন ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ














