কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সীমান্তজুড়ে কড়াকড়ি, বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি

প্রতিবেদক
Cumilla Press
মে ৭, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!


ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড় এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, পুশইন, মাদক ও গরু চোরাচালানসহ নানা অপরাধ রোধে সার্বক্ষণিক তৎপরতা বজায় রাখা হচ্ছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে নজরদারিও বাড়ানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।