কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তির এক সপ্তাহ পরই মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার জানায়, ছাত্র হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আগে কোনো গুরুতর শারীরিক সমস্যার কথা জানা না থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। সংশ্লিষ্ট মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।