কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিভিকে সমর্থনে কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলল ডিএমকে

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন পরবর্তী জোট রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে ডিএমকে ও কংগ্রেসের মধ্যে। অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছেন ডিএমকে’র মুখপাত্র সারাভানান আন্নাদুরাই।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস যে আসনগুলো পেয়েছে, তা ডিএমকের সঙ্গে জোটের কারণেই সম্ভব হয়েছে। অন্যথায় তাদের কোনো সাফল্য আসত না বলেও দাবি করেন তিনি।

টিভিকে’র রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সারাভানান। তার অভিযোগ, দলটি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। এমন একটি দলের প্রতি কংগ্রেসের সমর্থনকে তিনি বিস্ময়কর বলে উল্লেখ করেন।

নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে এবং বাইরের সমর্থনে সরকার গঠনের আশা করছে। ইতোমধ্যে দলটি বিজেপির সমর্থন প্রত্যাখ্যান করলেও ডিএমকের সমালোচনায় সরব রয়েছে।

ডিএমকে ও কংগ্রেসের দীর্ঘদিনের জোট ভবিষ্যতে টিকে থাকবে কি না—এ বিষয়ে সারাভানান বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত