কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেসির ভারত সফর ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার হুঁশিয়ারি

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে সৃষ্ট বিতর্কে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার হুমকি দিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। দত্তের অভিযোগ, সল্ট লেক স্টেডিয়ামের ঘটনায় তার তিন বছরের পরিশ্রম নষ্ট করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত আছেন এবং প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। তার ভাষায়, “আমি শেষ পর্যন্ত লড়ব।”

মেসির সফরকালে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও দায়ী করেছেন দত্ত। তার অভিযোগ, মন্ত্রী ও তার সহযোগীদের অতিরিক্ত হস্তক্ষেপ এবং অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হয়, যা শেষ পর্যন্ত সফর সংক্ষিপ্ত করতে বাধ্য করে।

এই ঘটনার পর পুলিশ দুটি মামলা দায়ের করে এবং শতদ্রু দত্তকে ৩৭ দিন কারাভোগ করতে হয়। বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও অরূপ বিশ্বাসের সমালোচনা করে রাজ্যের ক্রীড়া ব্যবস্থাপনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।