কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার: সীমান্তে কাঁটাতার নির্মাণে দ্রুত জমি বরাদ্দের পরিকল্পনা

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিতে যাচ্ছে বিজেপি। দলটির একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছিল বিজেপি। সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর দলটি এখন সীমান্ত ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিজয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে সীমান্ত এলাকায় বিএসএফের কার্যপরিধি বাড়ানো, সিএএ ও এনআরসি বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ ছিল। বিদায়ী তৃণমূল সরকার এসব উদ্যোগের বিরোধিতা করায় অনেক পরিকল্পনা বাস্তবায়ন থমকে ছিল।

তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি দ্রুত বদলাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি নেতারা বলছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বেড়া নির্মাণের পাশাপাশি বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।