কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:স্বর্ণের দামে আবার উল্লম্ফন, ভরিতে বেড়েছে ২,১৫৮ টাকা

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে ৫ মে স্বর্ণের দাম কমানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোয় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৪ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে। গত বছর ৯৩ বার সমন্বয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।