কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনে ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এ রদবদলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। এতে বিভিন্ন জেলায় এসপি পদে পরিবর্তনের পাশাপাশি ডিআইজি ও উপপুলিশ কমিশনার পর্যায়েও একাধিক রদবদল আনা হয়েছে।

বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতার জন্য আলোচনায় ছিলেন। নতুন পদায়নে তিনি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই বদলি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।