কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের দায়ের বন্দরে নোঙর করা একাধিক জাহাজে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের দায়ের বন্দরের একটি জেটিতে নোঙর করা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (৫ মে) বিকেলে এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশিত হয়।

দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি স্থানীয় সংবাদ সংস্থা মেহর নিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।