কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অচলাবস্থা সহিংসতায় রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে হঠাৎ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। তবে মঙ্গলবার ভোরে কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে তা ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা থেকেই তেলের বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানের একটি সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সব মিলিয়ে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।